যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লাগার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে হঠাৎ একটি বিশালাকার সিংকহোল ধরা পড়েছে এবং এর ফলে বিমানবন্দরের রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে নিয়মিত দৈনিক পরিদর্শনের সময় বিমানবন্দর কর্তৃপক্ষ এই সিংকহোলটি শনাক্ত করেন। বিমানবন্দরটির কর্তৃপক্ষ জানায় যে স্থানীয় সময় সকাল ১১টার দিকে নিয়মিত দৈনিক পরিদর্শনের সময় বিমানবন্দরের রানওয়েতে সিঙ্কহোলটি শনাক্ত করা হয় এবং এরপরই
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লাগার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে হঠাৎ একটি বিশালাকার সিংকহোল ধরা পড়েছে এবং এর ফলে বিমানবন্দরের রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে নিয়মিত দৈনিক পরিদর্শনের সময় বিমানবন্দর কর্তৃপক্ষ এই সিংকহোলটি শনাক্ত করেন। বিমানবন্দরটির কর্তৃপক্ষ জানায় যে স্থানীয় সময় সকাল ১১টার দিকে নিয়মিত দৈনিক পরিদর্শনের সময় বিমানবন্দরের রানওয়েতে সিঙ্কহোলটি শনাক্ত করা হয় এবং এরপরই সংশ্লিষ্ট রানওয়ে বন্ধ করে দিয়ে দ্রুত মেরামতের কাজ শুরু করা হয়। তারা আরও বলেন যে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত জরুরি মেরামত কাজ চালানো হচ্ছে, তবে রানওয়ে পুনরায় চালু করতে কিছুটা সময় লাগতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে যে সিঙ্কহোল ও খারাপ আবহাওয়ার কারণে লা গার্ডিয়ায় ফ্লাইট সংখ্যা কমিয়ে আনা হয়েছে এবং ফ্লাইট ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী ইতিমধ্যে প্রায় ২০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও প্রায় ১৯০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *