728 x 90

স্পোর্টস ও ইভি গাড়ির প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ও ইভি গাড়ির প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক | ২৩ মে ২০২৬ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তির প্রসারে রাজধানী ঢাকায় বিদ্যুৎচালিত যানবাহনের (ইভি) এক আকর্ষণীয় প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৩ মে) সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয় প্রাঙ্গণে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী স্বশরীরে উপস্থিত হয়ে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন

জাতীয় ডেস্ক | ২৩ মে ২০২৬

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তির প্রসারে রাজধানী ঢাকায় বিদ্যুৎচালিত যানবাহনের (ইভি) এক আকর্ষণীয় প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৩ মে) সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয় প্রাঙ্গণে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী স্বশরীরে উপস্থিত হয়ে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আধুনিক স্পোর্টস কারসহ পরিবেশবান্ধব প্রযুক্তির বিভিন্ন ইভি যানবাহনের খোঁজখবর নেন।

উদ্যোক্তারা জানান, এই প্রদর্শনীতে আধুনিক যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ বিভিন্ন ধরনের ব্যাটারি ও ইলেকট্রিক চার্জে চালিত যানবাহন অংশ নেয়। এর মধ্যে পরিবেশবান্ধব ইলেকট্রিক কাভার্ড ভ্যান, বিলাসবহুল প্রাইভেট কার ও সাশ্রয়ী মোটরসাইকেল সবার নজর কাড়ে। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শুধু প্রদর্শনী দেখেই সীমাবদ্ধ থাকেননি, বরং তিনি নিজে কার্যালয় প্রাঙ্গণে একটি ইলেকট্রিক কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেট কার পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখেন। গাড়ি চালনা শেষে তিনি এই উদীয়মান গ্রিন-টেকনোলজি খাতের দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় মিলিত হন এবং দেশে ইভি শিল্পের বিকাশ ও চার্জিং অবকাঠামো নির্মাণে সরকারের নীতিগত সহায়তার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, তেজগাঁওয়ের এই প্রদর্শনী শেষেই প্রধানমন্ত্রী ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে তিনি সরকারের বিশেষ খালখনন কর্মসূচি সরজমিনে পরিদর্শন করবেন। এরপর বিকেলে ত্রিশালে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়া সফরসূচির অংশ হিসেবে বিকেলে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক জনসভাতেও প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ময়মনসিংহে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories