আন্তর্জাতিক ডেস্ক | ২৪ মে ২০২৬ গাজা উপত্যকায় মানবিক সাহায্যবাহী বহরে থাকা ফরাসি নাগরিকদের ওপর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আপত্তিজনক আচরণ, হুমকি ও নির্যাতনের জেরে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। এই নিষেধাজ্ঞার ফলে চরম ডানপন্থী এই ইসরায়েলি মন্ত্রীর ফ্রান্সে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার (২৩ মে)
আন্তর্জাতিক ডেস্ক | ২৪ মে ২০২৬
গাজা উপত্যকায় মানবিক সাহায্যবাহী বহরে থাকা ফরাসি নাগরিকদের ওপর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আপত্তিজনক আচরণ, হুমকি ও নির্যাতনের জেরে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। এই নিষেধাজ্ঞার ফলে চরম ডানপন্থী এই ইসরায়েলি মন্ত্রীর ফ্রান্সে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার (২৩ মে) রাতে ফ্রান্সের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘লে মণ্ড’ (Le Monde) এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর কূটনৈতিক অ্যাকশনের তথ্যটি নিশ্চিত করেছে।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মূলত গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামক একটি আন্তর্জাতিক সাহায্যকারী বহরে থাকা ফরাসি নাগরিকদের ওপর সহিংসতা, হুমকি এবং আটকের পর দুর্ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেন-গভিরের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো এক বিবৃতিতে প্যারিসের এই কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা এই ফ্লোটিলার মাধ্যমে গাজাবাসীকে সাহায্য করার অনানুষ্ঠানিক পদ্ধতির সাথে সম্পূর্ণ একমত নই, কারণ এতে কোনো কার্যকর ফল আসে না এবং আমাদের কনস্যুলার সেবার ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। তবে এর অর্থ এই নয় যে কোনো ফ্রেঞ্চ নাগরিককে হুমকি দেওয়া, ভয় দেখানো কিংবা নির্যাতন করা হবে। বিশেষ করে কোনো সরকারি কর্মকর্তার প্রচ্ছন্ন ইশারায় বা উপস্থিতিতে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ইতামার বেন-গভিরের বিরুদ্ধে এটি এমন এক দীর্ঘ তালিকার অংশ, যেখানে ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রতিনিয়ত আন্তর্জাতিক মঞ্চে ঘৃণা ও সহিংসতা উসকে দেওয়ার মতো উগ্র বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এদিকে, গাজা অভিমুখী ওই ফ্লোটিলার সঙ্গে থাকা ফরাসি ও অন্যান্য বিদেশি কর্মীরা অভিযোগ করেছেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী তাদের অবৈধভাবে আটক করার পর ডিটেনশন ক্যাম্পে তাদের সঙ্গে চরম অমানবিক ও অপমানজনক আচরণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্সের পক্ষ থেকে একজন বর্তমান ইসরায়েলি ক্যাবিনেট মন্ত্রীর ওপর এমন সরাসরি নিষেধাজ্ঞা আরোপের ঘটনা তেল আবিবের আন্তর্জাতিক একাকীত্ব ও গাজা যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বের অভ্যন্তরীণ ফাটলকে আরও স্পষ্ট করে তুলল।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *