728 x 90

খেলাপি ঋণ তিন মাসে বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা; মোট পরিমাণ পৌনে ৬ লাখ কোটি পার

খেলাপি ঋণ তিন মাসে বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা; মোট পরিমাণ পৌনে ৬ লাখ কোটি পার

অনলাইন ডেস্ক | ০২ জুন ২০২৬ দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ লাগামহীনভাবে বেড়েই চলেছে। চলতি বছরের মার্চ প্রান্তিক (জানুয়ারি-মার্চ) শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ এক ধাক্কায় ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়। গত ডিসেম্বর (২০২৫) প্রান্তিক শেষে যার

অনলাইন ডেস্ক | ০২ জুন ২০২৬

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ লাগামহীনভাবে বেড়েই চলেছে। চলতি বছরের মার্চ প্রান্তিক (জানুয়ারি-মার্চ) শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ এক ধাক্কায় ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়। গত ডিসেম্বর (২০২৫) প্রান্তিক শেষে যার পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত নিয়মিত প্রতিবেদন থেকে দেশের আর্থিক খাতের এই উদ্বেগজনক চিত্র ওঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের পুরো ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা। এর মধ্যে অবিশ্বাস্যভাবে ৩২ দশমিক ২৬ শতাংশ ঋণই এখন খেলাপি হয়ে পড়েছে, যা দেশের ব্যাংকিং ইতিহাসের অন্যতম শীর্ষ অনুপাত।

প্রতিবেদনে ব্যাংকভিত্তিক বিভাজনে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর আর্থিক অবস্থা সবচেয়ে বেশি নাজুক। মার্চ শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭৮৪ কোটি টাকা, যা এই ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৪৫ দশমিক ৮৫ শতাংশ। অন্যদিকে, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের হারও ৩০ শতাংশের গণ্ডি ছাড়িয়ে গেছে। বর্তমানে বেসরকারি ব্যাংকগুলোয় মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ১৬ হাজার ৪৮১ কোটি টাকা। অর্থনীতিবিদ ও আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণের এই অনিয়ন্ত্রিত ঊর্ধ্বগতি ব্যাংকগুলোর তারল্য সংকট বাড়ানোর পাশাপাশি সামগ্রিক বিনিয়োগ ও অর্থনৈতিক গতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories