অনলাইন ডেস্ক | ০২ জুন ২০২৬ আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে রাজধানী ঢাকার দীর্ঘদিনের চেনা ট্রাফিক ব্যবস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ট্রাফিক মনিটরিং ব্যবস্থা চালুর মাত্র ১৫ দিনেই রাজধানীর সড়কগুলোতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার (২ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক বিশেষ
অনলাইন ডেস্ক | ০২ জুন ২০২৬
আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে রাজধানী ঢাকার দীর্ঘদিনের চেনা ট্রাফিক ব্যবস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ট্রাফিক মনিটরিং ব্যবস্থা চালুর মাত্র ১৫ দিনেই রাজধানীর সড়কগুলোতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার (২ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
সংবাদ ব্রিফিংয়ে আনিছুর রহমান বলেন, “এআই ট্রাফিক প্রযুক্তি ব্যবহারের ফলে ঢাকার সড়কগুলোতে ধীরে ধীরে দীর্ঘ প্রতীক্ষিত শৃঙ্খলা ফিরে আসছে। এমনকি সদ্য সমাপ্ত ঈদের ছুটিতে রাস্তাঘাট ফাঁকা থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে শতভাগ ট্রাফিক আইন মেনে চলতে দেখা গেছে।” তবে প্রযুক্তির চোখকে ফাঁকি দেওয়ার নেতিবাচক প্রচেষ্টার একটি উদাহরণ টেনে তিনি জানান, গত ১৯ মে একজন মোটরসাইকেল চালক তাঁর নম্বর প্লেটের পেছনের তিনটি ডিজিট বা সংখ্যা ঢেকে সড়কে চলাচল করছিলেন। এআই ট্রাফিক মনিটরিংকে ফাঁকি দেওয়ার এই অপরাধটি শনাক্ত হওয়ার পর বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ওই চালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হয়েছে।
ডিএমপি’র ট্রাফিক প্রধান আরও জানান, ঢাকাকে একটি উন্নত ও আধুনিক ট্রাফিক নেটওয়ার্কের আওতায় আনতে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পুরো ঢাকার গুরুত্বপূর্ণ ৫০০টি পয়েন্টে এআই প্রযুক্তিসম্পন্ন অত্যাধুনিক ক্যামেরা বসানো হবে। একই সাথে আগামী এক বছরের মধ্যে রাজধানীর ১২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল লাইট পুরোপুরি চালু করা হবে। উন্নত বিশ্বের আদলে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ সুশৃঙ্খল ও ডিজিটালাইজড করার লক্ষ্যেই এই কর্মযজ্ঞ নিরলসভাবে চলছে বলে তিনি উল্লেখ করেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *