728 x 90

রাজশাহীর বিখ্যাত বানেশ্বর হাটে মার্কিন রাষ্ট্রদূত, তাজা আম চেখে মুগ্ধ হয়ে রপ্তানি বাড়ানোর পরামর্শ

রাজশাহীর বিখ্যাত বানেশ্বর হাটে মার্কিন রাষ্ট্রদূত, তাজা আম চেখে মুগ্ধ হয়ে রপ্তানি বাড়ানোর পরামর্শ

রাজশাহী করেসপনডেন্ট | ১৬ জুন ২০২৬ উত্তরবঙ্গের অন্যতম বড় আমের বাজার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আম হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টায় তিনি হাটে এসে বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন এবং গাছপাকা তাজা আম চেখে এর চমৎকার স্বাদের ভূয়সী প্রশংসা করেন। এ সময়

রাজশাহী করেসপনডেন্ট | ১৬ জুন ২০২৬

উত্তরবঙ্গের অন্যতম বড় আমের বাজার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আম হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টায় তিনি হাটে এসে বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন এবং গাছপাকা তাজা আম চেখে এর চমৎকার স্বাদের ভূয়সী প্রশংসা করেন। এ সময় রাষ্ট্রদূতের সাথে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান এবং পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত হাটে বিক্রি হওয়া ল্যাংড়া, গোপালভোগসহ বিভিন্ন জাতের আমের খোঁজখবর নেন এবং স্থানীয় আম চাষি ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, রাষ্ট্রদূত হিসেবে এটি আমার প্রথম রাজশাহী সফর। এর আগে ২০২০ সালে একবার এখানে এলেও, এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছি কারণ আমি রাজশাহীর বিখ্যাত আমের আসল স্বাদ নিতে চেয়েছিলাম। তিনি জানান, তিনি নিজে আমেরিকার একটি কৃষিপ্রধান রাজ্য থেকে এসেছেন, তাই কোনো পণ্য যেখানে উৎপাদিত হয় সেখানে গিয়ে সেটি দেখার আনন্দই আলাদা। সেখানে সবচেয়ে তাজা ও সেরা জিনিসটি পাওয়া যায়। বাংলাদেশের আমের প্রশংসা করে তিনি আরও বলেন, আমেরিকানরা আম খেতে খুব পছন্দ করে। তবে যুক্তরাষ্ট্রে সাধারণত প্যাকেটজাত বা হিমায়িত আম বেশি পাওয়া যায়, বাংলাদেশের মতো এমন তাজা আম সেখানে সহজে মেলে না।

বাংলাদেশের আম বিশ্ববাজারে রপ্তানি করার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে আমের বড় স্থান তৈরি করতে এবং সারা বছর এর প্রাপ্যতা নিশ্চিত করতে বাংলাদেশে আধুনিক হিমাগার বা উন্নত কোল্ড চেইন অবকাঠামো গড়ে তোলা জরুরি। হিমায়িত আম বিদেশের বাজারে পাঠানোর জন্য এটি অত্যন্ত দরকারি। এদিকে মার্কিন রাষ্ট্রদূতের এই আকস্মিক সফরে বানেশ্বর হাটের আম ব্যবসায়ী ও সাধারণ চাষিদের মাঝে ব্যাপক আনন্দ ও আমেজ লক্ষ্য করা গেছে। স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন, মার্কিন রাষ্ট্রদূতের এই সফরের মাধ্যমে রাজশাহীর আমের সুনাম আন্তর্জাতিক অঙ্গনে আরও ছড়িয়ে পড়বে এবং বিদেশি বাজারে বাংলাদেশের আমের নতুন দুয়ার খুলে যাবে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories