728 x 90

সফল মালয়েশিয়া ও চীন সফর সম্পন্ন, চার দিনের সফর শেষে বেইজিং থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সফল মালয়েশিয়া ও চীন সফর সম্পন্ন, চার দিনের সফর শেষে বেইজিং থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কূটনৈতিক প্রতিবেদক | ২৬ জুন ২০২৬ মালয়েশিয়া ও চীনে তাঁর প্রথম সফল এবং ঐতিহাসিক সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা ঢাকার উদ্দেশ্যে বেইজিং ত্যাগ করেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক | ২৬ জুন ২০২৬

মালয়েশিয়া ও চীনে তাঁর প্রথম সফল এবং ঐতিহাসিক সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা ঢাকার উদ্দেশ্যে বেইজিং ত্যাগ করেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় লালগালিচা সংবর্ধনা ও উষ্ণ বিদায় জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ দূত ইউ শিয়াওইয়ং।

এর আগে, গত সোমবার (২২ জুন) রাতে প্রধানমন্ত্রী মালয়েশিয়া থেকে চার দিনের সফরে চীনের তালিয়ানে পৌঁছান এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলনে অংশ নেন। এরপর বুধবার তিনি তালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে চড়ে রাজধানী বেইজিংয়ে যান, যা ছিল এই সফরের মূল কেন্দ্রবিন্দু। বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। একই সাথে তিনি ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সাথেও বৈঠক করেন এবং বেইজিংয়ে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়ে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর যান তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে সেখান থেকেই তিনি চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই জোড়া সফল সফরের মাধ্যমে দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, শ্রমবাজার এবং ভূ-রাজনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাল বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আজ রাতেই প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories