আন্তর্জাতিক প্রতিবেদক | ২৭ জুন ২০২৬ দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে মানবিক বিপর্যয় এখন চরমতম পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের ত্রাণ প্রধান টম ফ্লেচারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। একই সাথে নিহতের সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি
আন্তর্জাতিক প্রতিবেদক | ২৭ জুন ২০২৬
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে মানবিক বিপর্যয় এখন চরমতম পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের ত্রাণ প্রধান টম ফ্লেচারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। একই সাথে নিহতের সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ নিশ্চিত করেছেন যে, ভূমিকম্পে এ পর্যন্ত ৯২০ জনের মৃত্যু হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের ২০.৩ কিলোমিটার এবং দ্বিতীয়টির কেন্দ্র ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায়, ভেনেজুয়েলার উত্তর উপকূলটি মূলত ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থিত হওয়ায় এটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ অঞ্চল। এর আগে ১৯০০ সালে দেশটিতে ৭.৭ মাত্রার একটি ঐতিহাসিক ভূমিকম্প আঘাত হেনেছিল, যার পর এবারের দুর্যোগটিই সবচেয়ে ভয়াবহ।
বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরাঞ্চল। ধসে পড়া শত শত বহুতল ভবনের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত ২০০ জনেরও বেশি মানুষ কংক্রিটের নিচে জীবিত আটকা পড়ে আছেন বলে খবর পাওয়া গেছে। তবে ভারী যন্ত্রপাতির তীব্র সংকট থাকায় ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে, যা নিখোঁজদের স্বজনদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা সরাসরি মাঠে নেমেছে। উদ্ধার কাজে গতি আনতে স্প্যানিশ, সালভাদরীয়, সুইস, কলম্বীয় এবং মেক্সিকানসহ মোট ১৭টি দেশের বিশেষায়িত উদ্ধারকারী দল বর্তমানে দুর্ঘটনাস্থলে দিনরাত কাজ করে যাচ্ছে। এছাড়া সামগ্রিক ত্রাণ ও উদ্ধার তৎপরতা সঠিকভাবে সমন্বয় করতে মার্কিন সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিমধ্যে কারাকাসে পৌঁছেছেন।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *