আন্তর্জাতিক সামরিক প্রতিবেদক | ২৭ জুন ২০২৬ বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ ওঠার মাত্র এক দিনের মাথায় সরাসরি ইরানের ভূখণ্ডে পাল্টা বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার (২৬ জুন) মার্কিন সামরিক বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক জরুরি বার্তায় এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ইরানের বিপজ্জনক আচরণের ‘কড়া জবাব’ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক
আন্তর্জাতিক সামরিক প্রতিবেদক | ২৭ জুন ২০২৬
বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ ওঠার মাত্র এক দিনের মাথায় সরাসরি ইরানের ভূখণ্ডে পাল্টা বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার (২৬ জুন) মার্কিন সামরিক বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক জরুরি বার্তায় এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ইরানের বিপজ্জনক আচরণের ‘কড়া জবাব’ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর সামরিক সংঘাতের খবর নিশ্চিত করেছে। এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে গত ১৭ জুন স্বাক্ষরিত হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ভেঙে গেল।
সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন যুদ্ধবিমানগুলো মূলত ইরানের উপকূলীয় সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করেছে। হামলায় ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্টেশন এবং উপকূলীয় রাডার স্টেশন ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানের সিরিক বন্দরের কাছাকাছি এই মার্কিন হামলার ঘটনাটি ঘটে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালি দিয়ে যখন আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ও জাহাজ চলাচল স্বাভাবিক হচ্ছিল, ঠিক তখনই ইরানের এমন বিপজ্জনক ও আগ্রাসী আচরণ নৌ চলাচলের বৈশ্বিক স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে, যার কারণে এই কঠোর পদক্ষেপ নেওয়া অনিবার্য হয়ে পড়েছিল।
এর আগে, শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া সতর্কবার্তায় জানান, সম্প্রতি সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এভার লাভলি’র ওপর ইরানের ড্রোন হামলাটি ছিল দুই দেশের মধ্যকার ১৭ জুনের সমঝোতা স্মারকের একটি ‘বোকামিপূর্ণ লঙ্ঘন’। উল্লেখ্য, গত ১৭ জুনের সমঝোতায় লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল, যার মাধ্যমে মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে মাত্র কয়েকদিনের মাথায় এই চুক্তি ভেঙে মার্কিন হামলার কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে বড় ধরণের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় কাঁপছে পুরো বিশ্ব।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *