টানা কয়েক দিনের অতি ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন পয়েন্টে পাহাড় ধসের কারণে রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে অবরুদ্ধ হয়ে পড়া আরও ৩১১ জন পর্যটককে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিকূল আবহাওয়া এবং সড়কের বাঘাইহাট, কবাখালি ও মাচালং এলাকাসহ বিভিন্ন স্থানে বন্যার পানি উঠে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে
টানা কয়েক দিনের অতি ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন পয়েন্টে পাহাড় ধসের কারণে রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে অবরুদ্ধ হয়ে পড়া আরও ৩১১ জন পর্যটককে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিকূল আবহাওয়া এবং সড়কের বাঘাইহাট, কবাখালি ও মাচালং এলাকাসহ বিভিন্ন স্থানে বন্যার পানি উঠে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এই পর্যটকরা সেখানে আটকা পড়েছিলেন। পর্যটকদের চরম খাদ্য ও আবাসন সংকটের মুখে খাগড়াছড়ি রিজিয়নের সেনা সদস্যরা এক বিশেষ মানবিক উদ্ধার অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় ও কড়া নিরাপত্তায় পর্যটকদের জিপ (চাঁদের গাড়ি) ও ট্রাকে করে বন্যার পানি ডিঙিয়ে খাগড়াছড়ি জেলা সদরে নিয়ে আসা হয়। খাগড়াছড়িতে পৌঁছানোর পর সেনাবহিনীর পক্ষ থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসা ও শুকনো খাবার সরবরাহ করা হয়। দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর এমন তাৎক্ষণিক ও মানবিক ভূমিকা পর্যটক এবং তাঁদের পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *