নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে নির্মম হামলা ও লুটের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাক্প্রতিবন্ধী বৃদ্ধা বুবি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। আজ শুক্রবার (১০ জুলাই) র্যাবের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, একজন অসহায় ও বাক্প্রতিবন্ধী বৃদ্ধার ওপর এমন বর্বরোচিত হামলা ও মালামাল
নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে নির্মম হামলা ও লুটের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাক্প্রতিবন্ধী বৃদ্ধা বুবি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। আজ শুক্রবার (১০ জুলাই) র্যাবের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, একজন অসহায় ও বাক্প্রতিবন্ধী বৃদ্ধার ওপর এমন বর্বরোচিত হামলা ও মালামাল লুটের ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপরই ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এই ৬ আসামিকে আইনের আওতায় আনা হয়। এই চাঞ্চল্যকর গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তথ্য ও নেপথ্যের কারণ জানাতে আজ শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এই নৃশংস হত্যাকাণ্ডের মোটিভ ও আসামিদের পরিচয় গণমাধ্যমের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *