728 x 90

মেঘনা নদীর মাঝপথ থেকে যাত্রীবোঝাই ফেরি ঘুরিয়ে পার হলেন এমপি হান্নান মাসউদ, যাত্রীদের ক্ষোভ!

মেঘনা নদীর মাঝপথ থেকে যাত্রীবোঝাই ফেরি ঘুরিয়ে পার হলেন এমপি হান্নান মাসউদ, যাত্রীদের ক্ষোভ!

নোয়াখালীর হাতিয়া রুটে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলে ক্ষমতার দাপট দেখানোর এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুলাই) বিকালে চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী গাড়ি নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে নির্ধারিত সময় সাড়ে ৩টায় ছেড়ে যায় ফেরি ‘মহানন্দা’। তবে ফেরিটি ছাড়ার প্রায় ২৩ মিনিট পর, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ ঘাটে এসে পৌঁছালে নদী

নোয়াখালীর হাতিয়া রুটে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলে ক্ষমতার দাপট দেখানোর এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুলাই) বিকালে চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী গাড়ি নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে নির্ধারিত সময় সাড়ে ৩টায় ছেড়ে যায় ফেরি ‘মহানন্দা’। তবে ফেরিটি ছাড়ার প্রায় ২৩ মিনিট পর, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ ঘাটে এসে পৌঁছালে নদী পার হওয়ার জন্য ফেরি কর্তৃপক্ষকে ফিরে আসার নির্দেশ দেন। এমপির মৌখিক নির্দেশে মেঘনা নদীর মাঝপথ থেকেই ফেরিটি ঘুরিয়ে পুনরায় চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনা হয়। বৈরী আবহাওয়ার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে যাওয়া সাধারণ যাত্রীরা হঠাৎ ফেরি ঘুরে যেতে দেখে আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রায় আধঘণ্টা সময় নষ্ট করে এমপি ও তাঁর নেতাকর্মীদের তুলে নিয়ে ফেরিটি আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ফেরির মেরিন ইঞ্জিনিয়ার ও মাস্টার এই ঘটনা স্বীকার করে একে ‘ভিআইপিদের ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম’ বলে দাবি করলেও, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একজন জনপ্রতিনিধির এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত সংসদ সদস্য হান্নান মাসউদ কোনো মন্তব্য করতে রাজি হননি।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories