জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদের বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (১২ জুলাই ২০২৬) সংসদ সচিবালয় থেকে পাঠানো এক শোকবার্তায় স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বার্ধক্যজনিত নানা জটিলতায়
জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদের বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (১২ জুলাই ২০২৬) সংসদ সচিবালয় থেকে পাঠানো এক শোকবার্তায় স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে ৯৪ বছর বয়সে আজ ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ আইনবিদ। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষে লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জনকারী এই ব্যক্তিত্ব সুপ্রিম কোর্টের একজন নামকরা সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় পররাষ্ট্র, গণপূর্ত, ভূমি, শিক্ষা এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও আইন প্রণয়নে তাঁর এই অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *