বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং কোটি কোটি মানুষের চোখ ধাঁধানো আসর ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ভেন্যুতে এবার যুক্ত হলো বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে স্থান করে নিয়েছে বাংলাদেশি তরুণ ও প্রতিভাবান শিল্পী জিহান ওয়াজেদের আঁকা একটি অসাধারণ ও বিশালাকার ম্যুরাল বা দেয়ালচিত্র। বিশ্বকাপের ফাইনালসহ বেশ কয়েকটি
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং কোটি কোটি মানুষের চোখ ধাঁধানো আসর ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ভেন্যুতে এবার যুক্ত হলো বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে স্থান করে নিয়েছে বাংলাদেশি তরুণ ও প্রতিভাবান শিল্পী জিহান ওয়াজেদের আঁকা একটি অসাধারণ ও বিশালাকার ম্যুরাল বা দেয়ালচিত্র। বিশ্বকাপের ফাইনালসহ বেশ কয়েকটি হাই-ভোল্টেজ ম্যাচ আয়োজনের জন্য ১.৬ বিলিয়ন ডলারের বিপুল ব্যয়ে নির্মিত এই বিশ্বমানের স্টেডিয়ামটিকে বিশেষভাবে সাজানো হয়েছে। যার অংশ হিসেবে ২০২৫ সালের শুরুতেই স্টেডিয়াম কর্তৃপক্ষ এই বাংলাদেশি শিল্পীর সাথে এক বিশেষ চুক্তি স্বাক্ষর করে। ভিআইপি লাউঞ্জের দেয়ালে স্থান পাওয়া এই ম্যুরালটি দৈর্ঘ্য ৪০ ফুট এবং উচ্চতায় ১৬ ফুট, যেখানে অত্যন্ত নিপুণভাবে নিউইয়র্ক, নিউ জার্সি এবং সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতির নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে। ১৯৯১ সালে লিবিয়ার বেনগাজিতে জন্মগ্রহণ করা জিহানের শিল্পের হাতেখড়ি হয়েছিল স্ট্রিট গ্রাফিতি বা দেয়াললিখনের মাধ্যমে। পরবর্তীতে তিনি চিত্রাঙ্কনের পাশাপাশি ভাস্কর্য ও কোরিওগ্রাফির মতো বহুমাত্রিক মাধ্যমে নিজের স্বতন্ত্র ধারা তৈরি করেন। বিশ্বের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ক্রীড়া আসরের অন্যতম প্রধান এবং ভিআইপি আকর্ষণের কেন্দ্রে একজন বাংলাদেশি শিল্পীর এমন অসাধারণ সৃজনশীল কর্ম প্রদর্শন শুধু জিহানের ব্যক্তিগত সাফল্যই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব ও মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যা বিশ্বজুড়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক আনন্দের জোয়ার এনেছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *