চীনের সাংহাই শহরে পারিবারিক বিচ্ছিন্নতা ও বন্ধুত্বের এক অনন্য এবং নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নিজের সব সম্পত্তি বন্ধুর নামে লিখে দিয়েছেন ১৯ বছর বয়সী এক চীনা তরুণ। গোপনীয়তা রক্ষার স্বার্থে কেবল ‘লি’ পদবিধারী এই শিক্ষার্থীর করা একটি উইল সম্প্রতি দেশটির সাংহাইয়ের ‘চায়না উইল রেজিস্ট্রেশন সেন্টারে’ আনুষ্ঠানিকভাবে সত্যায়িত ও নিবন্ধিত হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন
চীনের সাংহাই শহরে পারিবারিক বিচ্ছিন্নতা ও বন্ধুত্বের এক অনন্য এবং নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নিজের সব সম্পত্তি বন্ধুর নামে লিখে দিয়েছেন ১৯ বছর বয়সী এক চীনা তরুণ। গোপনীয়তা রক্ষার স্বার্থে কেবল ‘লি’ পদবিধারী এই শিক্ষার্থীর করা একটি উইল সম্প্রতি দেশটির সাংহাইয়ের ‘চায়না উইল রেজিস্ট্রেশন সেন্টারে’ আনুষ্ঠানিকভাবে সত্যায়িত ও নিবন্ধিত হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, লির এই উইলের সম্পত্তির মধ্যে একটি আলিশান ফ্ল্যাট এবং উল্লেখযোগ্য পরিমাণ ব্যাংক সঞ্চয় রয়েছে, যার মোট আর্থিক মূল্য প্রায় দুই কোটি ইউয়ান বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি টাকার সমপরিমাণ। এত অল্প বয়সে বাবা-মায়ের মতো নিকটাত্মীয়দের বাদ দিয়ে বন্ধুকে সম্পত্তি দেওয়ার কারণ হিসেবে লি জানান, তাঁর বাবা-মায়ের বিচ্ছেদের পর দুজনেই নতুন করে সংসার শুরু করেছেন এবং লির বর্তমান সম্পত্তিগুলো মূলত বিচ্ছেদের পরই তাঁকে দেওয়া হয়েছিল। লি তাঁর বাবা ও মায়ের বর্তমান জীবনসঙ্গীদের নিজের পরিবারের সদস্য বলে মনে করেন না এবং ভবিষ্যতে তাঁরা যেন কোনোভাবেই এই সম্পত্তির অংশীদার হতে না পারেন, তা নিশ্চিত করতেই তিনি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া, লি নিয়মিত বিভিন্ন ঝুঁকিপূর্ণ খেলাধুলায় অংশ নেন বিধায় বাস্তব চিন্তাভাবনা থেকেই কোনো দুর্ঘটনা ঘটার আগেই তিনি শৈশবের বিশ্বস্ত বন্ধুর নামে সব লিখে দিয়েছেন। চীনের প্রচলিত উত্তরাধিকার আইন অনুযায়ী, কোনো ব্যক্তি অবিবাহিত বা নিঃসন্তান হলে স্বাভাবিক নিয়মে তাঁর মৃত্যুর পর বাবা-মাই সম্পত্তির বৈধ উত্তরাধিকারী হন, তবে বৈধভাবে উইল করলে আত্মীয়দের বাইরেও যেকোনো ব্যক্তিকে সম্পত্তি দেওয়ার আইনি সুযোগ রয়েছে। এই ঘটনাটি চীনে আরেকটি নতুন সামাজিক প্রবণতা সামনে এনেছে, যেখানে দেখা যাচ্ছে গত কয়েক বছরে উইলকারীদের গড় বয়স ৭৭ বছর থেকে কমে ৬৭ বছরে নেমে এসেছে এবং তরুণ প্রজন্মের মধ্যে আগেভাগেই আর্থিক ও উত্তরাধিকার পরিকল্পনা করার মানসিকতা তৈরি হচ্ছে, যা নেটদুনিয়ায় ব্যাপক মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *