728 x 90

১৪ হাজার কোটি টাকা বিনিয়োগে ২১টি নতুন বোয়িং কিনছে ইউএস-বাংলা, বহর বেড়ে হচ্ছে ৪৬!

১৪ হাজার কোটি টাকা বিনিয়োগে ২১টি নতুন বোয়িং কিনছে ইউএস-বাংলা, বহর বেড়ে হচ্ছে ৪৬!

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতের ইতিহাসে অন্যতম বৃহৎ ও ঐতিহাসিক বিনিয়োগের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। নিজেদের আন্তর্জাতিক রুট সম্প্রসারণ ও যাত্রীসেবাকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে তারা প্রায় ১.১ বিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতের ইতিহাসে অন্যতম বৃহৎ ও ঐতিহাসিক বিনিয়োগের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। নিজেদের আন্তর্জাতিক রুট সম্প্রসারণ ও যাত্রীসেবাকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে তারা প্রায় ১.১ বিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে ইউএস-বাংলা এই মেগা প্রকল্পের কথা নিশ্চিত করেছে। এই বিশাল বিনিয়োগের আওতায় বিশ্বের শীর্ষ পাঁচটি নামকরা এয়ারক্র্যাফট লিজিং প্রতিষ্ঠানের (লেসর) কাছ থেকে সম্পূর্ণ লিজের মাধ্যমে ২১টি ব্র্যান্ড নিউ ‘বোয়িং ৭৩৭-৮’ মডেলের উড়োজাহাজ সংগ্রহ করা হবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ২১টি উড়োজাহাজ ধাপে ধাপে ইউএস-বাংলার বহরে যুক্ত হবে, যার ফলে তাদের বর্তমানের ২৫টি উড়োজাহাজের বহর একলাফে ৪৬টিতে উন্নীত হবে। এই নতুন এয়ারক্রাফটগুলোর মাধ্যমে দেশের ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সরাসরি নতুন নতুন ফ্লাইট চালুর মাধ্যমে এই শহরগুলোকে শক্তিশালী আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। আগামী ২৯ জুলাই ২০২৬ তারিখে ঢাকার বনানীর হোটেল শেরাটনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহর উপস্থিতিতে এই মহাপরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বিশেষ আকর্ষণ হিসেবে, নতুন বোয়িংগুলোতে দেশের বেসরকারি এভিয়েশনে প্রথমবারের মতো ইন-ফ্লাইট ওয়াই-ফাই সুবিধা, মোবাইল নেটওয়ার্ক কলিং এবং তারহীন বিনোদন ব্যবস্থা (Wireless IFE) যুক্ত হচ্ছে, যা যাত্রীদের নিজস্ব ডিভাইসেই সিনেমা ও গান উপভোগের সুযোগ দেবে। এই মেগা উদ্যোগের ফলে দেশে পাইলট, প্রকৌশলী ও কেবিন ক্রুসহ শত শত নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা সামগ্রিকভাবে দেশের পর্যটন, বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা অর্জনে অভাবনীয় ইতিবাচক প্রভাব ফেলবে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories