728 x 90

৯৮২ কোটি টাকার ‘মুজিব বর্ষ’ আর প্রধানমন্ত্রীর ৩৫ কোটির খাবারের বিল! পূর্ববর্তী সরকারের অবিশ্বাস্য ব্যয়ের হিসাব ফাঁস করলেন অর্থমন্ত্রী

৯৮২ কোটি টাকার ‘মুজিব বর্ষ’ আর প্রধানমন্ত্রীর ৩৫ কোটির খাবারের বিল! পূর্ববর্তী সরকারের অবিশ্বাস্য ব্যয়ের হিসাব ফাঁস করলেন অর্থমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাষ্ট্রীয় তহবিলের অবিশ্বাস্য ও বিলাসী ব্যয়ের বিবরণ জাতীয় সংসদে পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১২ জুলাই ২০২৬) জামায়াতে ইসলামীর রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে তিনি জানান, শুধু ‘মুজিব বর্ষ’ উদ্‌যাপনের নামেই সরকারের ৪৩টি মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে মোট ৯৮২ কোটি ৯১ লাখ

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাষ্ট্রীয় তহবিলের অবিশ্বাস্য ও বিলাসী ব্যয়ের বিবরণ জাতীয় সংসদে পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১২ জুলাই ২০২৬) জামায়াতে ইসলামীর রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে তিনি জানান, শুধু ‘মুজিব বর্ষ’ উদ্‌যাপনের নামেই সরকারের ৪৩টি মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে। এই ব্যয়ের আওতায় সারা দেশে শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি নির্মাণ, ব্রোঞ্জ-তামা-মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং ডিজিটাল কাউন্টডাউন বোর্ড বসানো হয়েছিল; যার মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় একাই সর্বোচ্চ ২৮৩ কোটি ১৫ লাখ টাকা এবং রেলপথ মন্ত্রণালয় ২০৬ কোটি ৭৩ লাখ টাকা খরচ করেছে। সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও একটি চমকপ্রদ তথ্য দিয়ে জানান যে, শুধু উৎসবের ব্যয়ই নয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত এক বছরের খাওয়া-দাওয়ার পেছনেই সরকারি কোষাগার থেকে খরচ করা হয়েছে ৩৫ কোটি টাকা। বর্তমান সরকার পূর্ববর্তী মেয়াদের এই অস্বাভাবিক খরচের খতিয়ানগুলো ক্রমান্বয়ে ‘স্টক চেকিং’ বা নিরীক্ষা করছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দেশের সম্পদ লুণ্ঠনকারী ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে এবং দোষীদের সম্পত্তি ক্রোক করতে সরকার কোনো ধরনের আপস করবে না।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories