রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়েছে ফিফা। আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থাটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বিশ্ব আসরের এই মেগা ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিটের বেশি হবে না, যা প্রচলিত ১৫ মিনিটের বিরতির চেয়ে মাত্র ২ মিনিট বেশি। এর
রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়েছে ফিফা। আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থাটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বিশ্ব আসরের এই মেগা ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিটের বেশি হবে না, যা প্রচলিত ১৫ মিনিটের বিরতির চেয়ে মাত্র ২ মিনিট বেশি। এর আগে গুঞ্জন উঠেছিল যে একাধিক তারকার পারফরম্যান্সের কারণে এই বিরতি ২৫ মিনিট বা তারও বেশি হতে পারে। তবে ফিফা সেই সম্ভাবনা নাকচ করে দিয়ে স্পেন ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। এই ১৭ মিনিটের মধ্যে ১১ মিনিটজুড়ে থাকবে বিশ্বখ্যাত সংগীত তারকা শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের একটি জমকালো পরিবেশনা। আর বাকি ৬ মিনিট ব্যয় করা হবে কনসার্টের মঞ্চ দ্রুত স্থাপন ও অপসারণ এবং মাঠের ঘাসে পানি ছিটানোর কাজে। মেটলাইফ স্টেডিয়ামের শুষ্ক ও ধীরগতির ঘাস নিয়ে স্পেনের উদ্বেগের কারণে এই মাঠ সংস্কারের বিষয়টি বিরতির সময় অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের তীব্র গরমের কথা বিবেচনা করে টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোর মতো ফাইনালেও প্রতি অর্ধে একটি করে দুটি প্রথাগত ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতির নিয়ম অপরিবর্তিত থাকছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *