স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের মাত্র দুদিন বাকি থাকতে মেগা আসরের ভেন্যু নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে তীব্র বায়ুদূষণ। কানাডায় চলমান ভয়াবহ দাবানলের ধোঁয়া বাতাসে ভেসে এসে এই অঞ্চলের আকাশ ধোঁয়াশাচ্ছন্ন করে তোলায় স্থানীয় কর্তৃপক্ষ জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। আগামী রোববার (১৯ জুলাই) নিউইয়র্ক নিউ জার্সি
স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের মাত্র দুদিন বাকি থাকতে মেগা আসরের ভেন্যু নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে তীব্র বায়ুদূষণ। কানাডায় চলমান ভয়াবহ দাবানলের ধোঁয়া বাতাসে ভেসে এসে এই অঞ্চলের আকাশ ধোঁয়াশাচ্ছন্ন করে তোলায় স্থানীয় কর্তৃপক্ষ জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। আগামী রোববার (১৯ জুলাই) নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এর আগেই বাতাসের মান মারাত্মকভাবে খারাপ হওয়ায় বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়া এবং ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই দূষণের প্রভাব পড়েছে ফাইনালের জমকালো হাফটাইম শো-এর মহড়াতেও; নৃত্যশিল্পীরা জানিয়েছেন যে বাইরে ভারী বাতাসে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। যুক্তরাষ্ট্রের ঘরোয়া নারী ফুটবল লিগে (NWSL) অতিরিক্ত বিরতি দিয়ে ম্যাচ চালানো হলেও, শিকাগো অঞ্চলে বায়ুদূষণের কারণে মেজর লিগ সকারের (MLS) একটি ম্যাচ ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে। যদিও ফাইনাল নিয়ে এখনো কোনো শঙ্কার কথা জানায়নি ফিফা ও স্থানীয় আয়োজকেরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবারের সম্ভাব্য বৃষ্টিতে ধোঁয়ার ঘনত্ব কমে বায়ুর মান উন্নত হতে পারে বলে আশা করা হচ্ছে, যার ফলে নির্ধারিত সময়েই মাঠে গড়াবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ব্লকবাস্টার ফাইনাল।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *