ভারতে সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দীর্ঘ ২১ দিন ধরে আমরণ অনশনে থাকা বিখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ হাসপাতালে স্থানান্তর করেছে। শনিবার (১৮ জুলাই) অনশনস্থলের পরিস্থিতি অবনতিশীল হওয়ায় এবং চিকিৎসকদের আশঙ্কার প্রেক্ষিতে পুলিশ তাকে জরুরি ভিত্তিতে সরকারি হাসপাতালে ভর্তি করে। ৫৯ বছর বয়সী ওয়াংচুক ভারতের যুব সংগঠন ‘ককরোচ
ভারতে সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দীর্ঘ ২১ দিন ধরে আমরণ অনশনে থাকা বিখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ হাসপাতালে স্থানান্তর করেছে। শনিবার (১৮ জুলাই) অনশনস্থলের পরিস্থিতি অবনতিশীল হওয়ায় এবং চিকিৎসকদের আশঙ্কার প্রেক্ষিতে পুলিশ তাকে জরুরি ভিত্তিতে সরকারি হাসপাতালে ভর্তি করে। ৫৯ বছর বয়সী ওয়াংচুক ভারতের যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ব্যানারে গত ২৮ জুন থেকে এই অনশন শুরু করেছিলেন। মে মাসে দেশজুড়ে ঘটে যাওয়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় এই আন্দোলন ক্ষমতাসীন বিজেপি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনশনের প্রতি দেশজুড়ে ব্যাপক সমর্থন গড়ে উঠেছে। এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ ও স্বাস্থ্যের কথা বিবেচনা করেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হাসপাতালে ভর্তি হওয়ার পরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোনম ওয়াংচুক তার অনড় অবস্থান বজায় রাখবেন বলে জানিয়েছেন তার অনুসারীরা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *