728 x 90

বিয়ে বাড়ির আনন্দ বিষাদে পরিণত! নীলফামারীতে নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, শিশুসহ নিহত ২

বিয়ে বাড়ির আনন্দ বিষাদে পরিণত! নীলফামারীতে নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, শিশুসহ নিহত ২

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) ভোররাতে কিশোরগঞ্জ থেকে টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার ৭ মাস বয়সী শিশু জীবন ইসলাম এবং এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম (২০)। স্থানীয় সূত্রে

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) ভোররাতে কিশোরগঞ্জ থেকে টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার ৭ মাস বয়সী শিশু জীবন ইসলাম এবং এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নীলফামারী সদর থেকে বরযাত্রী নিয়ে কিশোরগঞ্জে একটি মাইক্রোবাস যায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শনিবার ভোরে নববধূকে নিয়ে ফেরার পথে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং অন্তত ১২ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় বরযাত্রীর পরিবারসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories