728 x 90

শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে! শেখ হাসিনা, বেনজীর ও জেনারেল আজিজসহ অভিযুক্ত ৪১

শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে! শেখ হাসিনা, বেনজীর ও জেনারেল আজিজসহ অভিযুক্ত ৪১

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও দেশজুড়ে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন অবশেষে প্রসিকিউশনের হাতে এসে পৌঁছেছে। এই মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে। রোববার (১৯ জুলাই) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও দেশজুড়ে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন অবশেষে প্রসিকিউশনের হাতে এসে পৌঁছেছে। এই মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে। রোববার (১৯ জুলাই) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কার্যালয়ে হেফাজতে ইসলামের একটি শীর্ষ প্রতিনিধি দল মামলার অগ্রগতি জানতে এলে তিনি এই তদন্ত প্রতিবেদন প্রাপ্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। চিফ প্রসিকিউটর জানান, ২০১৩ সালের ওই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে মোট ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হওয়ার তথ্য মিলেছে। উল্লেখ্য, ওদিন রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও গুলি চালিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়, যা নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল। এই প্রতিবেদন হাতে পাওয়ার পর এখন আইনি প্রক্রিয়া ও বিচার কাজ দ্রুত শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories