সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সম্পূর্ণ দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, গত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের নেতিবাচক ধারা থেকে বেরিয়ে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সম্পূর্ণ দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, গত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের নেতিবাচক ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। তিনি প্রশাসনের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, সঠিক নীতি প্রণয়নের জন্য দেশের পরিসংখ্যান ব্যবস্থার জরুরি সংস্কার প্রয়োজন। পাশাপাশি দেশের অর্থনৈতিক চালিকাশক্তি কৃষি ও রেমিট্যান্স খাতকে অগ্রাধিকার দেওয়া এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কারিগরি শিক্ষার সম্প্রসারণের ওপরও জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *