728 x 90

নিউইয়র্কে এলে গ্রেফতার হতে পারেন নেতানিয়াহু! আইনি পথ খুঁজছেন সিটি মেয়র মামদানি, নিউইয়র্ক টাইমসের বিস্ফোরক প্রতিবেদন

নিউইয়র্কে এলে গ্রেফতার হতে পারেন নেতানিয়াহু! আইনি পথ খুঁজছেন সিটি মেয়র মামদানি, নিউইয়র্ক টাইমসের বিস্ফোরক প্রতিবেদন

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের সম্ভাবনাকে ঘিরে বিশ্বরাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বিখ্যাত অনুষ্ঠান ‘দ্য ইন্টারভিউ’-এ লুলু গার্সিয়া-নাভারোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, নেতানিয়াহু শহরে পা রাখলে তাকে গ্রেফতার করার কোনো আইনি সুযোগ আছে কি

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের সম্ভাবনাকে ঘিরে বিশ্বরাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বিখ্যাত অনুষ্ঠান ‘দ্য ইন্টারভিউ’-এ লুলু গার্সিয়া-নাভারোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, নেতানিয়াহু শহরে পা রাখলে তাকে গ্রেফতার করার কোনো আইনি সুযোগ আছে কি না, তা নিয়ে তিনি সিটির আইন বিভাগের সঙ্গে আলোচনা করছেন। মেয়র মামদানি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, “আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আসল জায়গা নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক আদালতে।” তিনি নেতানিয়াহুকে একজন অভিযুক্ত যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতিমধ্যে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। তবে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে স্থানীয় পুলিশ বিভাগকে (NYPD) নির্দেশ দিয়ে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে সরাসরি আটক করার একচ্ছত্র আইনি ক্ষমতা তার রয়েছে কি না, সে বিষয়ে তিনি এখনও পুরোপুরি নিশ্চিত নন বলে জানান। এই সাক্ষাৎকারটি প্রকাশের পর আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories