মশা নিধনে প্রচলিত কেমিক্যালের কার্যকর ফল না পাওয়ার বিষয়টি উল্লেখ করে দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ইয়ুথ টু ওয়ার্ল্ড’ আয়োজিত ‘মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি’ শীর্ষক এক সেমিনারে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মশা
মশা নিধনে প্রচলিত কেমিক্যালের কার্যকর ফল না পাওয়ার বিষয়টি উল্লেখ করে দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ইয়ুথ টু ওয়ার্ল্ড’ আয়োজিত ‘মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি’ শীর্ষক এক সেমিনারে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মশা নিয়ন্ত্রণে এতদিন ধরে যেসব কেমিক্যাল বা রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, সেগুলো খুব একটা কাজে আসছে না। ফলে দেশীয় রাসায়নিক ব্যবহার করে তৈরি নতুন প্রযুক্তি নিয়ে যে সম্ভাবনা দেখা দিয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা করে কাজে লাগাতে হবে। বিশেষ করে ডেঙ্গু ও চিকনগুনিয়ার এই মৌসুমে মশার লার্ভা নিধন করাই প্রধান কাজ হওয়া উচিত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ করা গেলে মশা দমনে সিটি করপোরেশন এবং তরুণ উদ্ভাবকদের যৌথ কর্মসূচি দ্রুত সফলতার মুখ দেখবে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *