728 x 90

ডেলিভারির ফাঁকে লেখা কবিতায় চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার ‘লু সুন’ জিতলেন ফুড রাইডার ওয়াং জিবিং!

ডেলিভারির ফাঁকে লেখা কবিতায় চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার ‘লু সুন’ জিতলেন ফুড রাইডার ওয়াং জিবিং!

পেটের দায়ে করেন ফুড ডেলিভারির কাজ, কিন্তু ব্যস্ত জীবনের ট্রাফিক আর তাড়াহুড়োর মাঝেই ছোট ছোট কাগজে জমানো শব্দমালায় চীন জয় করলেন এক সাধারণ ডেলিভারি রাইডার। খাবার পৌঁছে দেওয়ার ফাঁকে লেখা কবিতার সংকলন ‘লো ফ্লাইট’ (Low Flight)-এর জন্য চীনের অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সর্বোচ্চ সাহিত্য সম্মাননা ‘লু সুন সাহিত্য পুরস্কার’ অর্জন করেছেন ৫৬ বছর বয়সী ফুড রাইডার

পেটের দায়ে করেন ফুড ডেলিভারির কাজ, কিন্তু ব্যস্ত জীবনের ট্রাফিক আর তাড়াহুড়োর মাঝেই ছোট ছোট কাগজে জমানো শব্দমালায় চীন জয় করলেন এক সাধারণ ডেলিভারি রাইডার। খাবার পৌঁছে দেওয়ার ফাঁকে লেখা কবিতার সংকলন ‘লো ফ্লাইট’ (Low Flight)-এর জন্য চীনের অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সর্বোচ্চ সাহিত্য সম্মাননা ‘লু সুন সাহিত্য পুরস্কার’ অর্জন করেছেন ৫৬ বছর বয়সী ফুড রাইডার ওয়াং জিবিং। চীনের জিয়াংসু প্রদেশে জন্ম নেওয়া ওয়াং শৈশবে চরম আর্থিক অনটনের কারণে পড়ালেখা ছেড়ে দিয়ে জীবনধারণের জন্য নির্মাণশ্রমিক, বর্জ্য সংগ্রহকারী ও ফুটপাতের হকার হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি ফুড ডেলিভারি রাইডার হিসেবে যোগ দেন। তবে জীবনের শত প্রতিকূলতা ও কঠোর পরিশ্রমের মধ্যেও তিনি বই পড়া এবং কবিতা লেখার অভ্যাস ছাড়েননি। প্রায় ২০০ জন ডেলিভারি কর্মীর সাক্ষাৎকার, তাদের দৈনন্দিন জীবনসংগ্রাম, অনিশ্চয়তা ও মানসিক চাপকে কেন্দ্র করে ২০২৪ সালে প্রকাশিত হয় তাঁর কাব্যগ্রন্থ ‘লো ফ্লাইট’। চীনের আধুনিক সাহিত্যের অন্যতম পথিকৃৎ লু সুনের নামে প্রবর্তিত এই ঐতিহ্যবাহী পুরস্কার পাওয়ার পর বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলেও ওয়াং স্পষ্ট জানিয়েছেন যে তিনি তাঁর এই ডেলিভারি রাইডারের চাকরি ছাড়বেন না এবং সাধারণ মানুষের মতোই অন্তত ৬০ বছর বয়স পর্যন্ত এই কাজ চালিয়ে যেতে চান

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories