আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। সোমবার (২০ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হওয়ার কথা উল্লেখ করে আইএলও প্রধান প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। সোমবার (২০ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হওয়ার কথা উল্লেখ করে আইএলও প্রধান প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় একে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে অভিহিত করে অভিনন্দন জানান আইএলও প্রধান। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে তাঁর সরকারের সুদৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনায় শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, প্রবাসী কর্মীদের অধিকার ও কল্যাণ, তৈরি পোশাক খাতের নিরাপত্তা এবং পরিবর্তিত বৈশ্বিক বাজারের সঙ্গে সংগতি রেখে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। শ্রম খাতের সার্বিক উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সহযোগিতা ও অংশীদারিত্ব আরও বৃদ্ধি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *