728 x 90

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশ সরকারের চিঠি!

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশ সরকারের চিঠি!

চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নয়াদিল্লির কাছে এ সংক্রান্ত কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে, যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কর্তৃক দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপিও যুক্ত করে দেওয়া হয়। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত বর্বরোচিত মানবতাবিরোধী

চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নয়াদিল্লির কাছে এ সংক্রান্ত কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে, যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কর্তৃক দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপিও যুক্ত করে দেওয়া হয়। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত বর্বরোচিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে মূল আসামি করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারিক রায় ঘোষণা করেন, যেখানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। একই মামলায় রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আদালতের সেই রায়ের ওপর ভিত্তি করেই পলাতক আসামিকে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি পদক্ষেপ হিসেবে এই আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করা হলো।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories