728 x 90

মানামায় ইরানের হামলার আশঙ্কায় বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কবার্তা! সাইরেন বাজতেই বাড়ল উদ্বেগ

মানামায় ইরানের হামলার আশঙ্কায় বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কবার্তা! সাইরেন বাজতেই বাড়ল উদ্বেগ

মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন বিস্তারের মধ্যে রাজধানী মানামার কেন্দ্রস্থলে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনে বসবাসরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, মানামার কেন্দ্রস্থলের ‘অনির্দিষ্ট কিছু স্থানে’ ইরান হামলা চালাতে পারে বলে তাদের কাছে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে। মার্কিন নাগরিকদের স্থানীয়

মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন বিস্তারের মধ্যে রাজধানী মানামার কেন্দ্রস্থলে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনে বসবাসরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, মানামার কেন্দ্রস্থলের ‘অনির্দিষ্ট কিছু স্থানে’ ইরান হামলা চালাতে পারে বলে তাদের কাছে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে। মার্কিন নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের দিকনির্দেশনা মেনে চলা এবং সাইরেন বাজার সঙ্গে সঙ্গে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের একাধিক সামরিক স্থাপনায় নতুন করে হামলার খবরের পাশাপাশি ইরানও ‘শত্রুপক্ষের লক্ষ্যবস্তু’তে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানামাসহ বিভিন্ন এলাকায় বিমান হামলার নিরাপত্তাসূচক সাইরেন বাজানোর কথা নিশ্চিত করেছে, যা বাহরাইনে অবস্থানরত মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটি ও সাধারণ জনগণের নিরাপত্তার ওপর তৈরি করেছে চরম উদ্বেগ ও শঙ্কা।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories