ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যঙ্গাত্মক ও তরুণভিত্তিক রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র পূর্বঘোষিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে নজিরবিহীন সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষা খাতের অনিয়ম ও নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসসহ একাধিক দাবিতে সোমবার (২০ জুলাই) রাজধানী যন্তর মন্তর ও জনপথ রোড থেকে হাজার হাজার তরুণ আন্দোলনকারী পার্লামেন্টের দিকে মিছিল শুরু
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যঙ্গাত্মক ও তরুণভিত্তিক রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র পূর্বঘোষিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে নজিরবিহীন সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষা খাতের অনিয়ম ও নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসসহ একাধিক দাবিতে সোমবার (২০ জুলাই) রাজধানী যন্তর মন্তর ও জনপথ রোড থেকে হাজার হাজার তরুণ আন্দোলনকারী পার্লামেন্টের দিকে মিছিল শুরু করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। দিল্লি পুলিশের দাবি অনুযায়ী, আন্দোলনকারীরা নিষেধ অমান্য করে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এই সহিংসতায় স্পেশাল কমিশনার, জয়েন্ট কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনারসহ অন্তত ১১৮ জন পুলিশ সদস্য এবং প্রায় ৬০ জন বিক্ষোভকারী আহত হন। সংঘর্ষ চলাকালে পুলিশের ১৫ থেকে ২০টি সরকারি যানবাহন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ পরিচালনা করে এবং প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে আটক করে। পরবর্তীতে সিজেপি-র প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে স্মারকপত্র জমা দিয়ে বৈঠক করলেও, দিল্লিতে এই ঘটনার পর নতুন করে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) আইনের আওতায় মামলা দায়ের ও আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে দিল্লি পুলিশ।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *