728 x 90

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ! চট্টগ্রামে এনসিপি নেতা আফতাব কারাগারে

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ! চট্টগ্রামে এনসিপি নেতা আফতাব কারাগারে

বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে

বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে আফতাবের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে গত ১৪ জুলাই রাতে বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে বহদ্দারহাট মোড়ের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আফতাব। ঘটনার পর ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে তিনি যোগাযোগ বন্ধ করে দেন এবং পরে জানা যায় অভিযুক্ত আফতাব পূর্বে থেকেই বিবাহিত ও সন্তান রয়েছে। প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগী তরুণী চান্দগাঁও থানায় লিখিত এজাহার দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories