সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের ঘটনা ও নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সংগঠনের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং দ্রুত এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দল থেকে
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের ঘটনা ও নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সংগঠনের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং দ্রুত এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দল থেকে বহিষ্কৃত হলেও তার সংসদ সদস্য পদ সরাসরি বাতিল হবে কি না—তা নিয়ে সংবিধানে বিশেষ আইনি বিধান রয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দল থেকে ‘স্বেচ্ছায় পদত্যাগ’ করলে অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট প্রদান করলে তার সদস্যপদ শূন্য হয়। আইনজীবীদের মতে, দল থেকে বহিস্কার করা হলে ৭০ অনুচ্ছেদের অধীনে স্বয়ংক্রিয়ভাবে এমপি পদ বাতিল হওয়ার আইনি সুযোগ নেই। কেবল ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে সংবিধানে বর্ণিত অযোগ্যতার আওতায় পড়লে কিংবা স্পিকারের অনুমোদনক্রমে আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই কেবল আসন শূন্য হতে পারে। দল থেকে বহিষ্কারের পর এখন এই বিচারিক ও সাংবিধানিক জটিলতার বিষয়টি নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *