728 x 90

প্রশ্নফাঁস নিয়ে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ: পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

প্রশ্নফাঁস নিয়ে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ: পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের টানা কয়েক সপ্তাহের তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ২৫ জুলাই শনিবার ককক্রোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের প্রাক্কালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায়

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের টানা কয়েক সপ্তাহের তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ২৫ জুলাই শনিবার ককক্রোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের প্রাক্কালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় পদত্যাগের কথা জানান তিনি। পোস্টে তিনি উল্লেখ করেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা ও ন্যায্য প্রত্যাশার প্রতি গভীর শ্রদ্ধা রেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। পূর্বে সিজেপি স্পষ্ট করে দিয়েছিল যে শিক্ষামন্ত্রীকে অপসারণ না করা পর্যন্ত সরকারের সঙ্গে কোনো আলোচনা হবে না। অবশেষে শিক্ষার্থীদের মূল দাবি মেনে নেওয়ায় এই পদত্যাগকে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের প্রথম নৈতিক জয় হিসেবে দেখছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories