728 x 90

মহারাষ্ট্র টিইটি প্রশ্নফাঁস মামলায় বড় সাফল্য: মূল মাস্টারমাইন্ড বিজেন্দ্র বিহার থেকে গ্রেফতার

মহারাষ্ট্র টিইটি প্রশ্নফাঁস মামলায় বড় সাফল্য: মূল মাস্টারমাইন্ড বিজেন্দ্র বিহার থেকে গ্রেফতার

ভারতের মহারাষ্ট্র শিক্ষক নিয়োগ পরীক্ষার (টিইটি-২০২৬) প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রধান অভিযুক্ত ও মাস্টারমাইন্ড বিজেন্দ্র কুমার গুপ্তকে বিহার থেকে গ্রেফতার করেছে পুনে পুলিশ ও বিশেষ তদন্ত দল (এসআইটি)। গ্রেফতারের পর তাকে পুনে বিমানবন্দরে আনা হয়েছে এবং সেখান থেকে আইনি প্রক্রিয়ার জন্য নেওয়া হচ্ছে ভিওয়ান্ডিতে। তদন্তকারী কর্মকর্তাদের সূত্রে জানা যায়, উত্তর প্রদেশের আগ্রাভিত্তিক একটি ছাপাখানা থেকে প্রশ্ন

ভারতের মহারাষ্ট্র শিক্ষক নিয়োগ পরীক্ষার (টিইটি-২০২৬) প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রধান অভিযুক্ত ও মাস্টারমাইন্ড বিজেন্দ্র কুমার গুপ্তকে বিহার থেকে গ্রেফতার করেছে পুনে পুলিশ ও বিশেষ তদন্ত দল (এসআইটি)। গ্রেফতারের পর তাকে পুনে বিমানবন্দরে আনা হয়েছে এবং সেখান থেকে আইনি প্রক্রিয়ার জন্য নেওয়া হচ্ছে ভিওয়ান্ডিতে। তদন্তকারী কর্মকর্তাদের সূত্রে জানা যায়, উত্তর প্রদেশের আগ্রাভিত্তিক একটি ছাপাখানা থেকে প্রশ্ন ছাপানোর সময় গোপনে প্রশ্ন সংগ্রহ করে নরেশকুমার মাহোর নামক এক কর্মী, যা পরবর্তীতে সাবেক কর্মী সঞ্জয় কুমার শর্মা ও সোনু কুমারের হাত ঘুরে মূল পরিকল্পনাকারী বিজেন্দ্র কুমার গুপ্তর কাছে পৌঁছায়। এই মামলায় পুলিশ ইতোমধ্যে ছাপাখানার কর্মীসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তল্লাশি অভিযানকালে এক অভিযুক্তের কাছ থেকে তিনটি তাজা গুলি (লাইভ কার্টিজ) উদ্ধারের পর মামলার গুরুত্ব ও তদন্তের পরিধি আরও বৃদ্ধি পেয়েছে। প্রশ্নফাঁসের এই বড় ষড়যন্ত্রে আর্থিক লেনদেন, অবৈধ অস্ত্রের উৎস এবং মূল নেটওয়ার্ক উদ্ঘাটনে বিজেন্দ্রকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories