মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। তবে জাতীয় সংসদে বিএনপিসহ সংখ্যাগরিষ্ঠ দলের অবস্থান সুসংহত থাকায় তাদের মনোনীত প্রার্থীই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পরিমণ্ডল থেকে পরীক্ষিত,
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। তবে জাতীয় সংসদে বিএনপিসহ সংখ্যাগরিষ্ঠ দলের অবস্থান সুসংহত থাকায় তাদের মনোনীত প্রার্থীই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পরিমণ্ডল থেকে পরীক্ষিত, নৈতিকতাসম্পন্ন ও দলীয় আদর্শের প্রতি বিশ্বস্ত কাউকে রাষ্ট্রপ্রধান করার পক্ষে অবস্থান নিয়েছেন শীর্ষ নেতারা। বর্তমানে আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর নাম ঘুরেফিরে আসছে। তবে সকল ভূরাজনৈতিক প্রেক্ষাপট ও জাতীয় সিদ্ধান্ত বিবেচনা করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন স্থায়ী কমিটির মাধ্যমেই রাষ্ট্রপতি পদের চূড়ান্ত প্রার্থীর নাম উন্মোচন করা হবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *