২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যৌথ বাহিনীর অভিযানের ঘটনায় দায়েরকৃত মামলার আনুষ্ঠানিক বিচারকার্য আগামী সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রাপ্তি বিষয়ক এক সেমিনারে এ তথ্য নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, মানবাধিকার সংস্থা ‘অধিকার’
২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যৌথ বাহিনীর অভিযানের ঘটনায় দায়েরকৃত মামলার আনুষ্ঠানিক বিচারকার্য আগামী সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রাপ্তি বিষয়ক এক সেমিনারে এ তথ্য নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, মানবাধিকার সংস্থা ‘অধিকার’ প্রকাশিত নিহত ৬১ জনের তালিকার মধ্যে ৫৮ জনের পূর্ণাঙ্গ নাম ও পরিচয় ইতোমধ্যে তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, ২০১৩ সালের সেই রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানের মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছিল। দীর্ঘ এক দশক পর ট্রাইব্যুনালে এই ঘটনার বিচার শুরু হওয়ায় ভুক্তভোগী পরিবার ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে ন্যায়বিচারের আশা জাগিয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *