নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসমাইল আল রাজিবকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার তুলাতলী মোড় এলাকায় পুলিশি অভিযানের সময় তাকে আটক করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মাদকবিরোধী তল্লাশির অংশ হিসেবে তুলাতলী মোড়ে তল্লাশি চালিয়ে
নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসমাইল আল রাজিবকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার তুলাতলী মোড় এলাকায় পুলিশি অভিযানের সময় তাকে আটক করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মাদকবিরোধী তল্লাশির অংশ হিসেবে তুলাতলী মোড়ে তল্লাশি চালিয়ে এই সরকারি চিকিৎসককে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চিকিৎসক নিজে মাদক সেবনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একজন দায়িত্বশীল সরকারি ডাক্তারের এমন ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *