ইলিশের ভরা মৌসুম চললেও দেশের অন্যতম প্রধান ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে দেখা দিয়েছে তীব্র মাছ সংকট। কয়েক বছর আগেও যেখানে প্রতিদিন ১ থেকে দেড় হাজার মণ ইলিশ কেনাবেচা হতো, সেখানে এখন দিনে ১০০ মণ মাছও বাজারে আসছে না। ফলে এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় তিন হাজার টাকায় গিয়ে ঠেকেছে, যা সাধারণ
ইলিশের ভরা মৌসুম চললেও দেশের অন্যতম প্রধান ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে দেখা দিয়েছে তীব্র মাছ সংকট। কয়েক বছর আগেও যেখানে প্রতিদিন ১ থেকে দেড় হাজার মণ ইলিশ কেনাবেচা হতো, সেখানে এখন দিনে ১০০ মণ মাছও বাজারে আসছে না। ফলে এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় তিন হাজার টাকায় গিয়ে ঠেকেছে, যা সাধারণ ক্রেতাদের নাগালের একদম বাইরে। নদীতে ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলেও খালি হাতে ফিরছেন জেলেরা। মৎস্য বিশেষজ্ঞদের মতে, জাটকা নিধন, অবৈধ কারেন্ট জাল ব্যবহার, নদীর নাব্যতা সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইলিশের স্বাভাবিক বিচরণ ব্যাহত হচ্ছে। গত দুই বছরে দেশে ইলিশের উৎপাদন প্রায় ৪২ হাজার মেট্রিক টন কমেছে। এই সংকটময় পরিস্থিতির আসল কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষণা কর্মকর্তারা।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *