728 x 90

ভুয়া প্রোফাইল ও এআই রোধে মেটার নতুন পদক্ষেপ: ফেসবুকে আসছে বিনামূল্যের ‘ভেরিফায়েড ব্যাজ’

ভুয়া প্রোফাইল ও এআই রোধে মেটার নতুন পদক্ষেপ: ফেসবুকে আসছে বিনামূল্যের ‘ভেরিফায়েড ব্যাজ’

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ভুয়া ছবি, নকল অ্যাকাউন্ট এবং অনলাইনে প্রতারণা রোখতে ফেসবুকের অভিভাবক প্রতিষ্ঠান ‘মেটা’ এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ ব্যবহারকারীদের নিরাপদ অভিজ্ঞতা দিতে প্ল্যাটফর্মটিতে কোনো ধরনের চার্জ ছাড়াই ‘ফেসবুক ভেরিফায়েড’ নামক ব্লু ব্যাজ দেওয়ার নতুন সুবিধা চালু করতে যাচ্ছে সংস্থাটি। এই ভেরিফিকেশন সুবিধা পেতে ১৮ বছর বা তার বেশি বয়সের যোগ্য ব্যবহারকারীদের

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ভুয়া ছবি, নকল অ্যাকাউন্ট এবং অনলাইনে প্রতারণা রোখতে ফেসবুকের অভিভাবক প্রতিষ্ঠান ‘মেটা’ এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ ব্যবহারকারীদের নিরাপদ অভিজ্ঞতা দিতে প্ল্যাটফর্মটিতে কোনো ধরনের চার্জ ছাড়াই ‘ফেসবুক ভেরিফায়েড’ নামক ব্লু ব্যাজ দেওয়ার নতুন সুবিধা চালু করতে যাচ্ছে সংস্থাটি। এই ভেরিফিকেশন সুবিধা পেতে ১৮ বছর বা তার বেশি বয়সের যোগ্য ব্যবহারকারীদের একটি ছোট ভিডিও সেলফি রেকর্ড করতে হবে, যা মেটা তাদের বিদ্যমান প্রোফাইল ছবির সাথে মিলিয়ে পরিচয় নিশ্চিত করবে। প্রাথমিকভাবে ব্যক্তিগত প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ডেটিং অপশনে এই ব্যাজ দেখা যাবে। তবে এটি পেজ বা প্রফেশনাল মোডের জন্য প্রযোজ্য নয়। নির্বাচিত কিছু দেশে শুরুর পর ধাপে ধাপে বিশ্বব্যাপী এই ফিচারটি সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে মেটা।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories