728 x 90

সরকার মামলা প্রত্যাহারে সম্মত হওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির (সিজেপি)

সরকার মামলা প্রত্যাহারে সম্মত হওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির (সিজেপি)

ভারতে চিকিৎসা অনুষদে ভর্তির জাতীয় পরীক্ষা ‘নিট-ইউজি’ (NEET-UG) প্রশ্নপত্র ফাঁস কেন্দ্রিক সৃষ্ট বিতর্কের জেরে গড়ে ওঠা শিক্ষার্থীদের সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের চলমান আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশে দায়ের করা সমস্ত এফআইআর ও আইনি মামলা প্রত্যাহারে ভারত সরকার সম্মত হওয়ার পর সংগঠনটি এই সিদ্ধান্ত জানায়। শনিবার কেন্দ্রীয়

ভারতে চিকিৎসা অনুষদে ভর্তির জাতীয় পরীক্ষা ‘নিট-ইউজি’ (NEET-UG) প্রশ্নপত্র ফাঁস কেন্দ্রিক সৃষ্ট বিতর্কের জেরে গড়ে ওঠা শিক্ষার্থীদের সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের চলমান আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশে দায়ের করা সমস্ত এফআইআর ও আইনি মামলা প্রত্যাহারে ভারত সরকার সম্মত হওয়ার পর সংগঠনটি এই সিদ্ধান্ত জানায়। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং সিজেপির মুখপাত্র অশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের উপস্থিতিতে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে বিজেপি সভাপতি জেপি নাড্ডা প্রতিশ্রুতি দেন যে, দায়েরকৃত সব এফআইআরের কপি আন্দোলনকারীদের হস্তান্তর করা হবে এবং কারও বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হবে না। এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপির মূল দাবি পূরণ হলেও তারা মামলা প্রত্যাহার এবং আত্মহত্যা করা ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছিল। এ প্রসঙ্গে সরকার থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিধি অনুযায়ী সর্বোচ্চ সম্ভাব্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। দীর্ঘ আন্দোলন শেষে ভারতের শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ সংস্কার, স্বচ্ছতা আনয়ন এবং পরীক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে পাঁচ দফার একটি স্থায়ী দাবিপত্র সরকারের নিকট জমা দিয়েছে সিজেপি।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories