728 x 90

কক্সবাজারে একরামুল হত্যা মামলা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল

কক্সবাজারে একরামুল হত্যা মামলা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল

কক্সবাজারের টেকনাফে ২০১৮ সালে সংগঠিত বহুল আলোচিত পৌর কাউন্সিলর একরামুল হককে কথিত ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। রোববার (২৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, তৎকালীন

কক্সবাজারের টেকনাফে ২০১৮ সালে সংগঠিত বহুল আলোচিত পৌর কাউন্সিলর একরামুল হককে কথিত ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। রোববার (২৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, তৎকালীন মাদকবিরোধী অভিযানের নামে রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যে চর্চা শুরু হয়েছিল, একরামুল হত্যা তারই একটি অন্যতম জঘন্য উদাহরণ।

একই দিনে ট্রাইব্যুনাল-২-এ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার সাভারে শহীদ আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৯ জনের বিরুদ্ধে আরও একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে সংঘটিত গণহত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজন আসামির বিরুদ্ধে চলা বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। ট্রাইব্যুনালে আজ ২৭তম সাক্ষী হিসেবে নিজের জবানবন্দি পেশ করার কথা সাংবাদিক আশরাফ কায়সারের। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গণঅভ্যুত্থান সংক্রান্ত এই বড় মামলাগুলোর চার্জশিট দাখিলের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি প্রক্রিয়ায় এক নতুন গতি সঞ্চার হলো।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories