দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছদ্মবেশে আত্মগোপনে থাকা দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তারে নাটకీయ ও অভিনব কৌশল অবলম্বন করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ হাসানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি ফসলি মাঠ থেকে সুশীল নামের ওই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের
দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছদ্মবেশে আত্মগোপনে থাকা দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তারে নাটకీయ ও অভিনব কৌশল অবলম্বন করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ হাসানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি ফসলি মাঠ থেকে সুশীল নামের ওই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ নিশ্চিত করেছেন যে, গ্রেপ্তারকৃত সুশীল নাচোল থানার রাজবাড়ীহাট টাওয়ারপাড়া গ্রামের মৃত শুকান্তের ছেলে। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের দণ্ডাদেশ দিয়েছিলেন। রায়ের পর থেকেই সুশীল নিজের এলাকা ছেড়ে পালিয়ে যান এবং বিভিন্ন স্থানে কৃষিশ্রমিকের ছদ্মবেশে আত্মগোপন করে থাকেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আসামি সুশীল নওগাঁর রাওতা গ্রামে একটি মাঠে কাজ করছেন। তথ্য পাওয়া মাত্রই এএসআই ফরহাদ হাসান নিজেই কৃষকের ছদ্মবেশ ধারণ করেন এবং পাশের জমিতে চাষাবাদের কাজ শুরু করে আসামির ওপর নজর রাখেন। উপযুক্ত সুযোগ বুঝে তিনি আসামিকে ধরার চেষ্টা করলে সুশীল টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ সদস্য ধাওয়া করে তাকে ধরে ফেলেন এবং হাতকড়া পরিয়ে কাঁধে তুলে নিয়ে আসেন। এএসআই ফরহাদের এই সাহসিকতা ও বুদ্ধিমত্তাপূর্ণ ছদ্মবেশী অভিযানের খবর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *