ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিজ বসতঘরের বাথরুমের ছাদে অবৈধভাবে টবে গাঁজা চাষের অপরাধে অংকন দে (২৯) নামে এক বরখাস্তকৃত পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বিকেলের দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার ঘরের বাথরুমের ছাদ থেকে তিনটি সতেজ গাঁজা গাছ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিজ বসতঘরের বাথরুমের ছাদে অবৈধভাবে টবে গাঁজা চাষের অপরাধে অংকন দে (২৯) নামে এক বরখাস্তকৃত পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বিকেলের দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার ঘরের বাথরুমের ছাদ থেকে তিনটি সতেজ গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করে বোরহানউদ্দিন থানা পুলিশ। গ্রেপ্তারকৃত অংকন দে ওই এলাকার মৃত নিরঞ্জন দে ওরফে তপনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অংকন দে ইতিপূর্বে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তবে বেশ কিছুদিন আগে ইয়াবাসহ হাতেনাতে আটক হওয়ার পর অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকরি হারানোর পরও মাদক কারবার ও সেবনের সঙ্গে যুক্ত থাকা এই সাবেক কনস্টেবল নিজের বাড়ির ছাদে গোপনে গাঁজা গাছ রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে এসআই হুসাইন মো. জুয়েল শেখ ও তাঁর দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় জব্দকৃত গাঁজা গাছসহ বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এমন শূন্য সহনশীলতার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *