২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচালিত অভিযানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি শহিদুল হক ও বেনজীর আহমেদসহ ৪১ জন হাইপ্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে মামলায়
২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচালিত অভিযানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি শহিদুল হক ও বেনজীর আহমেদসহ ৪১ জন হাইপ্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে মামলায় অভিযুক্ত পলাতক ৩৩ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের দাখিলকৃত এসব অভিযোগ আমলে নিয়ে এই আদেশের রায় দেন। প্রসিকিউশন সূত্রে জানানো হয়, তৎকালীন সময়ে শাপলা চত্বরের যৌথ অভিযানে অন্তত ৫৮ জন নিহত হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ ও তথ্যপ্রমাণ পাওয়া গেছে।
মামলার আসামির তালিকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, সংসদ সদস্য, নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং তৎকালীন বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন। এদের মধ্যে ডা. দীপু মনি, ড. মহিউদ্দিন খান আলমগীর, হাসানুল হক ইনু, ড. হাছান মাহমুদ, ওবায়দুল কাদেরসহ শীর্ষ রাজনীতিবিদদের পাশাপাশি তৎকালীন র্যাব, পুলিশ ও সশস্ত্র বাহিনীর দায়িত্বপ্রাপ্ত একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন। উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাতে আলো নিভিয়ে সাউন্ড গ্রেনেড, গুলি ও লাঠিচার্জের মাধ্যমে শাপলা চত্বরের মহাসমাবেশ ছত্রভঙ্গ করার মাধ্যমে এই মর্মান্তিক ঘটনাটি ঘটানো হয়েছিল, যা দীর্ঘ সময় পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আওতায় আসল।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *