728 x 90

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চপর্যায়ের সভা: প্রযুক্তিগত বিকল্প ও বাস্তবায়ন পরিকল্পনা পেশ

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চপর্যায়ের সভা: প্রযুক্তিগত বিকল্প ও বাস্তবায়ন পরিকল্পনা পেশ

জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ও আনুষঙ্গিক সাউন্ড সিস্টেম বিশ্বমানের ও আধুনিক প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় সংসদের বর্তমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন

জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ও আনুষঙ্গিক সাউন্ড সিস্টেম বিশ্বমানের ও আধুনিক প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় সংসদের বর্তমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন ও প্রযুক্তির আধুনিকায়নে বিশ্বের শীর্ষমানের বেশ কয়েকটি বিকল্প প্রযুক্তির ওপর বিস্তারিত প্রেজেন্টেশন প্রদান করা হয়। এ সময় গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর প্রস্তাবিত প্রযুক্তিগত বিকল্প, কারিগরি আধুনিকায়ন, স্থায়িত্ব এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে।

উপস্থাপনায় আধুনিক ডিজিটাল সাউন্ড সিস্টেমের শব্দ ব্যবস্থাপনা, স্পষ্টতা এবং জাতীয় সংসদ পরিচালনা পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথি ও বিশেষজ্ঞগণ প্রস্তাবিত প্রযুক্তির ওপর মতামত প্রদান করেন এবং কার্যকরের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories