প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে জোরপূর্বক পদ্মা নদীর পাড়ে নিয়ে ছুরি ও অস্ত্রের ভয় দেখিয়ে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক ছাত্রের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম মহসিন আলম, যিনি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। ভুক্তভোগী নারী শিক্ষার্থীও একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী। চরম নিরাপত্তাহীনতায় ভুগে
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে জোরপূর্বক পদ্মা নদীর পাড়ে নিয়ে ছুরি ও অস্ত্রের ভয় দেখিয়ে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক ছাত্রের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম মহসিন আলম, যিনি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। ভুক্তভোগী নারী শিক্ষার্থীও একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী। চরম নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী শিক্ষার্থী রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২২ জুলাই থেকে অভিযুক্ত মহসিন আলম ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত, হয়রানি ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। গত রোববার বিকেলে মহসিন ওই ছাত্রীকে জোর করে পদ্মা নদীর পাড়ে নিয়ে যান এবং পুনরায় প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযুক্ত মহসিন ছুরি বের করে ভয় দেখান এবং নিজের কাছে পিস্তল রয়েছে বলে তাকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন। ভয় পেয়ে কান্নাকাটি করা সত্ত্বেও দীর্ঘক্ষণ শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে তাকে মেসে পৌঁছে দেওয়া হয়, এবং পরবর্তীতে ফোনে আত্মহত্যার নাটক ও সহযোগীদের মাধ্যমে ক্যাম্পাস ছাড়ার হুমকি দেওয়া হয়। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের মাধ্যমে ছাত্রদলের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টার অভিযোগ উঠলেও রাবি ছাত্রদল জানিয়েছে যে সে দলের কোনো সক্রিয় কর্মী নয়। এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, লিখিত অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, অভিযুক্তকে তলব করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *