২০২৭ সালের পবিত্র হজে গমনকারীদের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ সোমবার (২৭ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার ও নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে ই-হজ সিস্টেমের মাধ্যমে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজযাত্রীরা তাদের
২০২৭ সালের পবিত্র হজে গমনকারীদের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ সোমবার (২৭ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার ও নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে ই-হজ সিস্টেমের মাধ্যমে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজযাত্রীরা তাদের প্রাথমিক আবেদন সম্পন্ন করতে পারবেন। প্রাথমিক নিবন্ধনের পূর্বে প্রত্যেক আবেদনকারীকে ৩০ হাজার টাকা ফি প্রদান করে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করতে হবে এবং আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মনোনীত হজ প্যাকেজের অবশিষ্টাংশ পরিশোধের মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সরকারি ব্যবস্থাপনার আওতায় ই-হজ পোর্টালে নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করে সরাসরি কিংবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশন, মডেল মসজিদ এবং ঢাকা হজ অফিসের মাধ্যমে নিবন্ধন করা যাবে। এ ক্ষেত্রে সোনালী ব্যাংকের ভাউচারের মাধ্যমে অর্থ পরিশোধ করতে হবে, অন্যদিকে বেসরকারি এজেন্সির ক্ষেত্রে নির্ধারিত ব্যাংকিং আইডির মাধ্যমে ফি প্রদান বাধ্যতামূলক। প্রাথমিক নিবন্ধনের শর্ত হিসেবে প্রত্যেক হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ অন্তত ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকতে হবে। এ ছাড়া সৌদি নির্দেশিকা অনুসারে ১৫ বছরের কম বয়সী কিশোরদের এবং গুরুতর শারীরিক ব্যাধি, গর্ভধারণের শেষ দুই মাস বা মারাত্মক সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের হজের স্বাস্থ্য সনদের জন্য অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *