728 x 90

নিরাপদ ঢাকা গড়ে তুলতে সিআইএমএসের মাধ্যমে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি

নিরাপদ ঢাকা গড়ে তুলতে সিআইএমএসের মাধ্যমে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি

রাজধানীর সর্বস্তরের নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস)-এর আওতায় তথ্য সংগ্রহ ও তথ্য ভাণ্ডার হালনাগাদ কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই সিআইএমএস ব্যবস্থার সাহায্যে ঢাকায় বসবাসরত স্থায়ী ও অস্থায়ী বাসিন্দা, বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও মেস সদস্যদের মৌলিক তথ্যাদি ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন ও সংরক্ষণ

রাজধানীর সর্বস্তরের নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস)-এর আওতায় তথ্য সংগ্রহ ও তথ্য ভাণ্ডার হালনাগাদ কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই সিআইএমএস ব্যবস্থার সাহায্যে ঢাকায় বসবাসরত স্থায়ী ও অস্থায়ী বাসিন্দা, বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও মেস সদস্যদের মৌলিক তথ্যাদি ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন ও সংরক্ষণ করা হচ্ছে। ডিএমপি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই ডিজিটাল ডাটাবেজ কার্যক্রম ২০১৭ সালে ঢাকার ৫০টি থানায় পূর্ণাঙ্গভাবে সম্প্রসারিত হয় এবং ২০১৯ সালে ব্যবহারকারী বান্ধব ‘CIMS’ মোবাইল অ্যাপ চালু করা হয়। বর্তমানে এই বিশেষ ডাটাবেজে প্রায় ৩৬ লাখ ৭৩ হাজারের বেশি পরিবারের ৫০ লক্ষাধিক নাগরিকের গুরুত্বপূর্ণ তথ্য নিবন্ধিত রয়েছে।

ডিএমপি জানিয়েছে, অপরাধীদের শনাক্তকরণ, ছিনতাই বা জঙ্গি তৎপরতা রোধ, ভুয়া পরিচয় সনাক্তকরণ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রত আইনি পদক্ষেপ গ্রহণে সিআইএমএস অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। প্রতিটি থানার বিট অফিসারদের মাধ্যমে ঘরে ঘরে এই ফরম পৌঁছে দেওয়া হচ্ছে কিংবা নিকটস্থ পুলিশ ফাঁড়ি ও ওয়েবসাইট থেকেও নাগরিকরা ফরম সংগ্রহ করে জমা দিতে পারছেন। বাসা পরিবর্তন করলে নতুন এলাকার সংশ্লিষ্ট বিটে তথ্য পুনর্নিবন্ধন করা বাধ্যতামূলক। ভাড়াটিয়াদের সঠিক পরিচয় নিশ্চিত করে অহেতুক আইনি ঝামেলা বা প্রতারণা থেকে বাঁচতে বাড়ির মালিকদের প্রতি এবং দ্রুত আইনি সহায়তা পাওয়ার সুবিধা নিতে ভাড়াটিয়াদের প্রতি সিআইএমএসে দ্রুত তথ্য নিবন্ধনের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories