728 x 90

সম্পদের বিবরণী দাখিল না করার অপরাধে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

সম্পদের বিবরণী দাখিল না করার অপরাধে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

ঘোষিত সময়ে সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন। মামলার নথি ও প্রসিকিউশন সূত্রে জানা যায়,

ঘোষিত সময়ে সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।

মামলার নথি ও প্রসিকিউশন সূত্রে জানা যায়, অবৈধ ও আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এস কে সুর চৌধুরী ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে দাখিলের জন্য নোটিশ দিয়েছিল দুদক। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দিতে ব্যর্থ হওয়ায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সেগুনবাগিচা থানায় তাঁর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের আগস্টে অভিযোগপত্র দাখিল এবং নভেম্বরে আদালত তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু করেন। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক বিশ্লেষণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ এই রায় ঘোষণা করেন আদালত। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাসে গ্রেপ্তারের পর থেকেই সাবেক এই শীর্ষ আর্থিক কর্মকর্তা কারাগারে রয়েছেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories