শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে আগামী পাঁচ বছরের জন্য ‘জাতীয় অধ্যাপক’ পদে নিয়োগ দিয়েছে সরকার। ‘বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩’ অনুসরণ করে তাঁকে এই গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয়। সোমবার (২৭ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে আগামী পাঁচ বছরের জন্য ‘জাতীয় অধ্যাপক’ পদে নিয়োগ দিয়েছে সরকার। ‘বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩’ অনুসরণ করে তাঁকে এই গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয়। সোমবার (২৭ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনের শর্তানুযায়ী, জাতীয় অধ্যাপক পদে দায়িত্ব পালনকালে ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে গণ্য হবেন না, বরং পূর্ণ স্বাধীনতায় যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান বা গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত হয়ে নিজের পছন্দমতো বিষয়ে গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। গবেষণার অগ্রগতি ও তথ্য-উপাত্ত তাঁকে নিয়মিত শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত করতে হবে। এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পালনকালে তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য আনুসঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন, তবে এই সময় তিনি অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে নিয়োজিত থাকতে পারবেন না।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *